Daily Samadhan
Sunday , 18 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
October 18, 2026 9:39 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ বছর ও ১০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসানকে চান্দিনা গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ চারটি ওয়ারেন্ট এবং একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী মো: হাসান (৩০) ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দিনা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৫ বছর ও ১০ বছর সশ্রম কারাদণ্ডের পৃথক সাজা পরোয়ানাসহ চারটি ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির

দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ঐতিহাসিক ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর