Daily Samadhan
Sunday , 21 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকদের সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধান বিচারপতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 21, 2026 3:28 pm

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, বিচার বিভাগের বিদ্যমান সীমাবদ্ধতাকে অতিক্রম করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে বিচারিক দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (২০ জুন) ঢাকা বিভাগে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে দেওয়া এক অভিভাষণে প্রধান বিচারপতি এ আহ্বান জানান। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাইজেশন, বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণ, প্রতিটি জেলা আদালতে মেডিকেল সেন্টার ও ডে-কেয়ার সেন্টার স্থাপন, স্পিচ টু টেক্সট সফটওয়্যার তৈরি ও ব্যবহার এবং বিচারকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ঢাকা বিভাগের সব জেলা থেকে আগত জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা তাঁদের বক্তব্যে বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ; বিচার বিভাগের বাজেট বৃদ্ধি; জরুরি ভিত্তিতে এজলাস, খাসকামরা, রেকর্ড রুম, মালখানা ও আবাসনসংকট নিরসনে অবকাঠামোগত সংস্কার–উন্নয়ন; আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকরণ; ডিজিটাইজেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারিক কর্মকর্তাদের উত্থাপিত বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করেন। পাশাপাশি তিনি তার বক্তব্যে বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সেজন্য বিচার বিভাগের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফিফার নতুন নিয়মে ফাইনালের পথে সুবিধা পাচ্ছে আর্জেন্টিনাসহ যে ৪ দল

শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী

মেসি নয়, গোল্ডেন বল জিতলেন রদ্রি

ভাসানটেক, করাইল ও সাততলা বস্তির প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই ৭৭ দেশের ওয়াকআউট

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

বিশ্বকাপ ২০২৬ বেলিংহামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড

পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি, একজন সংযুক্ত