Daily Samadhan
Monday , 22 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 22, 2026 9:05 pm

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় লেক ক্রুজে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২২ জুন) সকালে নৌবিহারে অংশ নিয়ে তিনি পুত্রাজায়া লেক ঘুরে দেখেন এবং নৌকা থেকে শহরের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা ও স্থাপত্যশৈলী উপভোগ করেন। সকালে ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে তারা প্রায় এক ঘণ্টা সময় কাটান। এ সময় পুত্রাজায়ার মনোরম পরিবেশ ও প্রশাসনিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তারা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি দ্বিপক্ষীয় বিদেশ সফর।

বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশ ও মালয়েশিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের মধ্যে ২৮তম। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

সরকারই আ. লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে : গোলাম পরওয়ার

লম্বা ছুটির সুযোগ আসছে সরকারি অফিসে, সুখবর আছে বেসরকারিতেও

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান: মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ আটক ৫

মিরপুর-১ ও ১০: কোথাও স্বস্তি, কোথাও দখলের রাজত্ব!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ

বাংলাদেশিদের ভিসা চালুর খুশিতে কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী