Daily Samadhan
Tuesday , 23 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে পটল চাষে কৃষকের মুখে হাসি

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 23, 2026 5:15 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের কৃষক মো. রশিদুল ইসলাম পটল চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
২২ জুন সোমবার সরোজমিনে দেখা যায়, মাত্র ৫০ শতক জমিতে পটল চাষ করে তিনি ইতোমধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা লাভ করেছেন, যা এলাকার অন্যান্য কৃষকদেরও সবজি চাষে উৎসাহিত করছে।

কৃষক রশিদুল ইসলাম প্রতিবেদক কে জানান, চলতি মৌসুমে তিনি ৫০ শতক জমিতে দেশি জাতের পটল চাষ করেন। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও পরিচর্যাসহ পুরো চাষাবাদে তার প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত পরিচর্যা ও শ্রমের কারণে ভালো ফলন পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পটল ক্ষেতের পরিচর্যায় দুইজন শ্রমিক নজরুল ইসলাম ও সামসুল হক নিয়মিত কাজ করেছেন। তাদের শ্রম ও কৃষকের আন্তরিক প্রচেষ্টার ফলে ক্ষেতে ভালো উৎপাদন হয়েছে। স্থানীয় বাজারে পটলের চাহিদা ও ভালো দাম পাওয়ায় উৎপাদিত ফসল বিক্রি করে তিনি ইতোমধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা লাভ করতে সক্ষম হয়েছেন।

কৃষক হরমুজ আলী জনান, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় পটল চাষে খরচ কম হলেও লাভের সম্ভাবনা বেশি। এজন্য অনেক কৃষক এখন লাভজনক সবজি চাষের দিকে ঝুঁকছেন। বিশেষ করে পটল চাষে সফলতার এ উদাহরণ এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো শরিফুল ইসলাম জানান , বীরগঞ্জ উপজেলায় বিভিন্ন নিরাপদ শাকসবজি আবাদ হয় যা সারা বাংলাদেশে শাকসবজি চাহিদা পূরণ করে এর মধ্য থেকে রশিদুল ইসলাম পটল চাষে সাফল্য এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে, তিনি আরো বলেন বীরগঞ্জ উপজেলায় ১৭ হেক্টর জমিতে পটল চাষ হয়েছে বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। রশিদুল ইসলামের এই সাফল্য বীরগঞ্জ অঞ্চলের কৃষকদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

বড় রদবদল ভূমি প্রশাসনে

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে : প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬ বছরের পথচলার ইতি, ব্রাজিলকে বিদায় বললেন নেইমার

আশাপুর বাজারে হা-ডু-ডু ফাইনাল; বড়টিয়া চ্যাম্পিয়ন

বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস

নাসিরনগর ধরমন্ডলের ১১ নারী পকেটমার ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে স্টেশনে গ্রেফতার

বগুড়ায় রোগীর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

রাষ্ট্রপতি নির্বাচনে ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব

ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী