Daily Samadhan
Wednesday , 24 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে বীরগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল

প্রতিবেদক
মোজাম্মেল হক
June 24, 2026 4:40 pm

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী (সেনা), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদুল ইসলাম দুলাল, সদস্যসচিব তানভীর চৌধুরী, সদস্য সচিব বীরগঞ্জ পৌর যুবদল মোকাররম হোসেন পলাশ।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস,আহ্বায়ক পৌর যুবদল আরিফ মাসুদ পল্লব। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ চৌধুরী, উপজেলা যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান।

সদস্য সচিব বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল কামরুল হাসান। ও উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, গণতান্ত্রিক ও শালীন রাজনৈতিক চর্চাকে বাধাগ্রস্ত করতে যেকোনো অপপ্রচার, ষড়যন্ত্র ও বিভেদমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকবে।

তাঁরা আরও বলেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সরকারই আ. লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে : গোলাম পরওয়ার

কুমিল্লা ব্রাক্ষনপাড়ায় মাদক সেবনে ধরা ১০ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য

মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল?

নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক পলাতক

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে ৬ জন নিহত

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

আবাহনীর প্রথম অধিনায়ক ও হকি কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যু

রয়টার্সকে সাক্ষাৎকার,ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা,শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ