Daily Samadhan
Wednesday , 24 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 24, 2026 4:56 pm

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহর থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে একই দিন সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের প্ল্যানারি সেশনে অংশ নেন তিনি। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ শীর্ষক ওই অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ অংশ নেন।

ডব্লিউইএফের তথ্য অনুযায়ী, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেন। তাঁদের মধ্যে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ানের কর্মসূচি শেষে এখন বেইজিং পর্বের সফর শুরু হলো তাঁর।

 

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-৪

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃত্যু ১৬

খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে গণবিরোধী বলে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১

বীরগঞ্জে সৌন্দর্যবর্ধনে গাছের চারা রোপণ বটতলী থেকে সিংড়া ফরেস্ট সড়কের দুই পাশে

নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধ