Daily Samadhan
Wednesday , 24 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে

প্রতিবেদক
শহিদুল ইসলাম
June 24, 2026 9:15 pm

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ২৩ জুন ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামস্থ খুলশী টাউন সেন্টার হলে সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মো. মুছা আলম খান চৌধুরী। পরিচালনায় ছি‌লেন ভারপ্রাপ্ত মহা সচিব ফারহানা আফরোজ। সঞ্চালনায় ছি‌লেন মো. আফজআল খান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ মো. সানাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি: ঢাকা এর ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ মাসুদুল ইসলাম, সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ

মহাব্যাবস্থাপক আকরাম হোসেন, সংগঠনের সহ সভাপতি এম এ সবুর এবং রুহুল আমিন সালমান, এপেক্সিয়ান দেলোয়ার হোসেন, লায়ন মো: জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ নূর, এডভোকেট মো: জাহাঙ্গীর, মুন্না চৌধুরী, কবি নূর মোহাম্মদ সহ বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ।

সম্প্রতি সংগঠনের সাংগঠনিক সচিব স ম জিউর রহমান এবং উনার শ্রদ্ধেয় পিতা সড়ক দুর্ঘটনায় আহত হলে সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত দোয়া ও পরিচালনা করা হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ সানাউল্লাহ বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে আমার পক্ষ থেকে সংগঠনে সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট এবং চট্টগ্রামের দুই অঞ্চলের মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মেলবন্ধন গড়ে তোলার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অসহায় এতিম দূস্থদের মানবিক সাহায্যে এই সংগঠন বেশি করে করার আহ্বান জানায়। এই সংঠনের প্রতি আমার সহযোগিতা থাকবে সব সময়।

উপস্থিত নেতৃবৃন্দরা বলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সিলেট চট্টগ্রামের মধ্যে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করাই আমাদের কাজ, সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে । এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য আমাদের সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম ও ফারহানা আফরোজ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাই আজকের সকল উপস্থিত মেহমানদের, আপনাদের আগমনে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন।

আমরা আশাকরি উক্ত সংগঠন আগামী দিনেও সবার সহযোগিতায় সামাজিক ও মানবিক কাজের মাধ্যেমে এগিয়ে যাবে বহুদূর।

আলোচনা শেষে উপস্থিতি সবাইকে নিয়ে কেক কাটার মাধ্যেমে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রমেক হাসপাতালের পুরো চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে? সংসদে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য

আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

তেহরানে খামেনির শোক র‌্যালি, ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম

২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেই তাসকিন ও নাহিদ রানা