Daily Samadhan
Friday , 26 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশাল সমাবেশের ডাক মমতার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 26, 2026 4:51 pm

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে যখন প্রতিদিন ভাঙন তীব্র হচ্ছে, ঠিক তখনই আগামী ২১ জুলাই ধর্মতলায় এক বিশাল সমাবেশের ডাক দিয়ে দিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের আহ্বানে রামমোহন লাইব্রেরিতে ‘মমতাপন্থী’ তৃণমূলের একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। এই সভার শিরোনাম ছিল ‘আমরা বেইমান নই’। সেই সভায় অডিও কলের মাধ্যমে উপস্থিত কর্মীদের উদ্দেশে ১২ মিনিট বক্তব্য রাখেন মমতা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফোনে বক্তব্য রাখার সময় ২১ জুলাইয়ের জমায়েতের ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আশা করি ২১ জুলাই অনুমতি পাব। আমরা ওই একটা দিনই মিটিং করি। আমি সে দিন আমি বিস্তারিত বলব। যদি পাঁচ জন কর্মী থাকে, তাহলেও সেই মিটিংয়ে থাকব। আপনারা ওই দিন সমবেত হোন।’’উল্লেখ্য, ২১ জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ দিন, যা দলটির কাছে ‘শহিদ দিবস’ বা ‘একুশে জুলাই’ নামে পরিচিত। প্রতি বছর এই দিনে কলকাতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। এবার সেই ২১ জুলাইকেই দল পুনগঠনের বার্তা পৌঁছে দিতে চাচ্ছেন তিনি।
তৃণমূল যখন বাম জমানায় বিরোধী দলে ছিল, তখনও মমতার ডাকে ২১ জুলাইয়ে বড় জমায়েত হতো। কিন্তু দেড় দশক ক্ষমতায় থাকার পর বর্তমান বিরোধী তৃণমূল দৃশ্যতই ভেঙ্গে ২ টুকরো হয়ে গেছে। ফলে এবারের ২১ জুলাই মমতার ডাকে জমায়েতের বহর কেমন হবে, তা এখন বড় দেখার বিষয়। নেতারা মমতার থেকে দূরত্ব তৈরি করলেও তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে এখনও মমতা-আবেগ কাজ করে কিনা, তা-ও এই সমাবেশেই দেখা যাবে।

বৃহস্পতিবারের সভায় বিদ্রোহীদের আক্রমণ করে মমতা বলেন, ‘কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে। যে মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না?’’ সংসদীয় দল থেকে শুরু করে পরিষদীয় দলের বিদ্রোহীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমি এখনও বলছি যাদের সুবুদ্ধি আছে, তারা ফিরে আসুন। যারা ভাবছেন এই ভাবে চলবেন, তারা কিন্তু না ঘর কা, না ঘাট কা হয়েই থেকে যাবেন।’
তদন্তকারী সংস্থা ও আদালতের আইনি টানাপোড়েন নিয়ে নিজের পারিবারিক যন্ত্রণার কথা তুলে ধরেন তৃণমূল নেত্রী। ক্ষোভ ও আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমাদের পরিবারের ওপর দিয়ে এই মুহূর্তে কী ঝড় বয়ে যাচ্ছে, তা আপনারা একবার ভেবে দেখুন! আমার দুই ভাইকে আমি অনেক আগেই বের করে দিয়েছি, কারণ এক পরিবারে সব মানুষ তো আর একরকম হয় না। কিন্তু অভিষেকের বাবা-মা এখনও আমার সঙ্গেই থাকেন। আর আজ অভিষেককে প্রায় প্রতিদিন আদালতের চক্কর কাটতে হচ্ছে। রোজই তাকে সিআইডি আর ইডি ডেকে পাঠাচ্ছে।

রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে মমতা বলেন, ‘ও তো আসলে বিজেপি স্পনসর্ড সিপিএমের নেতা। তবে সিপিএম একটা অন্তত ভালো কাজ করেছিল যে একে দল থেকে তাড়িয়ে দিয়েছিল।’

সূত্র: আনন্দবাজার, দ্য ওয়াল

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার 

নানিয়ারচর জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ এটিএম বুথ, ভোগান্তিতে গ্রাহকরা: ঈদের আগ থেকেই শুরু সংকট

নাসিরনগরে দুর্গোৎসবকে ঘিরে শেষ মুহূর্তের রং তুলিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা

নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার গ্রেপ্তার-২