Daily Samadhan
Friday , 26 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
June 26, 2026 8:59 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২৩, তারিখ ২০ জুন ২০২৬, জিআর নং-১৩৬/২৬ (বি-পাড়া), পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের হওয়া চুরি মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২০), মো. রুবেল (২২), উভয়ের পিতা আলমগীর হোসেন ও মাতা নাছিমা বেগম; মো. শাহাদাত হোসেন (২৩), পিতা বিল্লাল হোসেন, মাতা জুলেখা বেগম। তাদের সবার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর (পশ্চিমপাড়া) এলাকায়।

এছাড়া একই মামলায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৫ বছর ৫ মাস বয়সী এক শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির পরিচয় আইনগত কারণে প্রকাশ করা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল

সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

এবার ডিএমপির ৮ কর্মকর্তা বদলি, কূটনীতিপাড়ায় নতুন ডিসি

হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল

বুকের যন্ত্রণা ও চোখের জলে বিচার চাইলেন জুলাইয়ে শহীদ স্বজনরা