Daily Samadhan
Friday , 26 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা: রুমিন ফারহানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 26, 2026 11:01 pm

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছেন। শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপি শ্যোন অ্যারেস্টের কালচার শুরু করেছে। একটা মামলা হয়েছে, জামিন নিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটি মামলা দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করেছেন। এটা আমি সংসদেও বলেছি, সরকারকেও বলবো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলবো—বিষয়টি আপনি দেখবেন। মনে রাখবেন—নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড (কোনো কিছুই নজর এড়ায় না ও কোনো অপরাধই শাস্তি ছাড়া থাকে না)। আজ আপনি যা করছেন, তার জন্য একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফারহানা। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না। অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুই খাতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা চান্দিনায় ঘরে ঢুকে পি’টিয়ে গৃহকর্ত্রীকে হ’ত্যা

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানের সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, হতাহত ১০

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়াবা ও ৪২ কেজি গাঁজা

টিকা নিতে অনাগ্রহে হামের বিস্তার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া