Daily Samadhan
Sunday , 28 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১৫২১ জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 28, 2026 5:54 pm

শেষ হলো অপেক্ষা। প্রকাশ করা হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫২১ জন।

রোববার (২৮ জুন) বিকেলে এ ফলাফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে ১ হাজার ৩২০ জনকে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পিএসসি ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০২৪ সালের ২৮ নভেম্বর। এরপর গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন, মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে: ডা. শফিকুর রহমান

পিছিয়ে পড়েও শেষ মুহুর্তের গোলে জাপানকে বিদায় করে শেষ ষোলোতে ব্রাজিল

গোল্ডেন বুটের লড়াইয়ে জমে উঠেছে তারকাদের প্রতিযোগিতা

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

‘খাই খাই বন্ধ করুন’, এমপির পোস্ট ঘিরে তোলপাড়

বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩

নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি