Daily Samadhan
Friday , 29 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

প্রতিবেদক
এস এম দেলোয়ার হোসেন
May 29, 2026 10:03 pm

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তজুড়ে চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ঈদ-পরবর্তী সময়ে সীমান্তকেন্দ্রিক যেকোনো অপরাধ প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, জানান, ঈদুল আজহায় বিপুল পরিমাণ পশু কোরবানি হওয়ায় প্রতিবছরের মতো এবারও চামড়া পাচারের আশঙ্কা রয়েছে। এ কারণে সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই পশুর চামড়া ভারতে পাচার না হতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে রাতের টহল আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, পুশইন, চামড়া পাচার, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সীমান্তজুড়ে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন

দেশের তিন বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু : বিভিন্ন মহলের শোক

রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস

শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

ক্র্যাবের “ফল উৎসব”-এ দেশীয় ফলের সমাহার

চিকিৎসক অনুপস্থিত থাকলে ব্যবস্থা, বেসরকারি হাসপাতালের ওপর কড়াকড়ি

সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ