Daily Samadhan
Monday , 29 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
মোজাম্মেল হক
June 29, 2026 3:40 pm

দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং শিশুশ্রমমুক্ত সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা হক, বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা, পৌর যুবদলের সদস্য সচিব মোকারম হোসেন চৌধুরী পলাশ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিশুশ্রমের ঝুঁকিতে থাকা পরিবারের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। শিশুদের শ্রমে নয়, শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা গেলে শিশুশ্রম অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠান শেষে উপজেলার ৩৯টি ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে সন্তানদের বিদ্যালয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ৬ দিনব্যাপী আনুষ্ঠানিকতা

চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

গ্যাস সংকটে গাজীপুরের ২০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বীরগঞ্জে লাঠিখেলার জমজমাট আসর, মাতল নাগরগঞ্জ

রাজারহাটে ১২ বছরের শিশু, ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা: গণ ধোলাই দিয়ে থানায় সোর্পদ

এখন বাংলাদেশের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ