Daily Samadhan
Tuesday , 30 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 30, 2026 5:44 pm

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেন-কে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী মো. সরোয়ার হোসেন-কে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।

উল্লেখ্য, মো. সরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি দেশের মুদ্রানীতি বাস্তবায়ন, ব্যাংক তদারকি এবং আর্থিক খাতের বিভিন্ন নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৪৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, ২৭ জনের মৃত্যু

​রাজারহাটে জমির খুঁটি না থাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহতের অবস্থা আশঙ্কাজনক, বাবার আকুতি

নাসিরনগরে ভূয়া কৃষি কর্মকর্তা সেজে প্রতারণা,জনতার হাতে আটক

‎নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

আখাউড়া-সিলেট রেলপথে ৫ স্টেশন বন্ধ, বাড়ছে যাত্রী দুর্ভোগ