Daily Samadhan
Tuesday , 30 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 30, 2026 7:31 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস শহীদ মিয়া (৭৬) ইন্তেকাল করেছেন ।

গতকাল সোমবার দুপুর পৌনে তিনটার দিকে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় নুরপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পুর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাহেল আহমেদ ও পুলিশের পক্ষ থেকে এসআই রামকানাই মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে নাসিরনগর উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

খামেনির মরদেহ তেহরানে, শুরু হলো শেষকৃত্যের আনুষ্ঠানিকতা

হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

‎সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা, অভিযোগ মায়ের

ফারাক্কার ১০৯ গেটই খোলার ফলে বন্যার আশঙ্কা

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

আমাদের অদ্ভুত দেশ ! অধিকাংশ সরকারি কর্মকর্তা – কর্মচারীরা দুর্নীতিবাজ : স্পিকার