Daily Samadhan
Wednesday , 1 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 2:15 pm

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দিবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই উপলক্ষে ৩৬ দিনব্যাপী সারা দেশে এনসিপির কার্যক্রম থাকবে। জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। জুলাইয়ে আহত ও নিহতরা এখনো ন্যায়বিচার পায়নি। এই সরকার আসার পর থেকে মাত্র দুইটি মামলার রায় পেয়েছি। বিচারকাজে ধীরগতি দেখা যাচ্ছে। কবরস্থানগুলো যেন সংরক্ষণ করা হয়, নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর রায়ের বিষয়ে এনিসিপির এই নেতা বলেন, ‘ইনুকে ১০ বছরের সাজা দেওয়া যথেষ্ট না। আশা করি আপিল করা হবে। সরকার ও ট্রাইবুনাল যেন দ্রুত বিচার শেষ করে। শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন যেন করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। জুলাই জাদুঘর খুলে দিতে হবে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

মিরপুর-১০ মেট্রো স্টেশনে অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান

গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু আন্তর্জাতিক ডেস্ক

দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২

অসহায় ভবেশ-নিরু দম্পতির পাশে নজর টিভি-২৪ সম্পাদক

আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না: জামায়াত আমির