Daily Samadhan
Friday , 3 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কান্তজিউ মন্দির পরিদর্শনে অপর্ণা রায় দাস, স্বাগত জানালেন এমপি মনজুরুল ইসলাম

প্রতিবেদক
মোজাম্মেল হক
July 3, 2026 2:31 pm

দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, ঢাকা রমনা কালী মন্দিরের সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।

শুক্রবার (৩ জুলাই) সকালে একদল পুণ্যার্থীদের সঙ্গে নিয়ে তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। এ সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিদর্শনকালে অপর্ণা রায় দাস মন্দিরের টেরাকোটা শিল্প, প্রাচীন স্থাপত্যশৈলী এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। সফরসঙ্গীরাও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কান্তজিউ মন্দিরের ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে পরিদর্শন শেষ হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশে হামের উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৩ শিশু

চূড়ান্ত ফল প্রকাশ, একাদশে ভর্তি শুরু কাল

বীরগঞ্জে বিরোধের জেরে রাস্তা কেটে প্রতিবন্ধকতা, ভোগান্তিতে ৮-১০ পরিবার

রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্বার

রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

রাউজানে হযরত এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু