Daily Samadhan
Saturday , 4 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 4, 2026 5:34 pm

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধের শুরুর দিকে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার তার দাফন প্রক্রিয়া চলাকালীনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রফা’ বা সমঝোতা করতে মরিয়া হয়ে উঠেছে। একই সঙ্গে ট্রাম্প বলেন, খামেনির দাফনকাজের জন্য ওয়াশিংটন তেহরানকে কিছুটা সময় বা ‘ছুটি’ দিয়েছে।

শুক্রবার রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন। দীর্ঘ সেই ভাষণে তিনি মার্কিন শ্রেষ্ঠত্ব, কমিউনিজমের হুমকি এবং বিশ্বজুড়ে তার দেশের সামরিক শক্তির বিষয়ে বেশ বড়াই করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

‘আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস’ স্লোগানে শুরু খামেনির শেষ বিদায় ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেন, আমরা ভেনিজুয়েলাকে একদিনে হারিয়েছি এবং ইরানকে একেবারে তছনছ করে দিয়েছি। তারা এখন সমঝোতা করার জন্য ছটফট করছে; তারা খুব খারাপভাবে একটি রফা চাইছে।

নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প আরও বলেন, আমরা তাদের দাফনকাজের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা দয়ালু।

যে কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসেই খামেনির দাফন
সূত্র: আল জাজিরা

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এবার ডিএমপির ৮ কর্মকর্তা বদলি, কূটনীতিপাড়ায় নতুন ডিসি

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২

১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে: বাণিজ্যমন্ত্রী

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে : রিজভী