
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের Bodybuilding-এর জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করায় বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের (BABBF) যুগ্ম সম্পাদক এবং IFBB International Judge নির্বাচিত Mr. Khaled Abdullah-কে সংবর্ধনা জানিয়েছে Gravity Fitness PLC।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর এই আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন Gravity Fitness PLC-এর ব্যবস্থাপনা পরিচালক Mr. Rony Das।
এ সময় বক্তারা বলেন, IFBB International Judge হিসেবে খালেদ আবদুল্লাহর নির্বাচিত হওয়া বাংলাদেশের Bodybuilding-এর জন্য একটি গৌরবময় অর্জন। তাঁর এই স্বীকৃতি দেশের বিচারক ও ক্রীড়া সংগঠকদের আন্তর্জাতিক পর্যায়ে আরও সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে এবং বাংলাদেশের Bodybuilding-কে বৈশ্বিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।
Gravity Fitness PLC-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্রীড়া উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা এবং তাঁদের সাফল্যকে উদযাপন করাকে প্রতিষ্ঠানটি সবসময় গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় খালেদ আবদুল্লাহর আন্তর্জাতিক এই অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খালেদ আবদুল্লাহকে অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম আরও সমুন্নত রাখতে তাঁর সফলতা কামনা করেন।

















