Daily Samadhan
Monday , 6 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সফর শেষে সুস্থ দেহে দেশে ফিরলেন কবিয়াল রবিশংকর দে রুবেল

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
July 6, 2026 7:30 pm

চট্টগ্রামের রাউজানের সর্বস্তরের মানুষের প্রিয় ও সুপরিচিত লোকশিল্পী কবিয়াল রবিশংকর দে রুবেল দীর্ঘ ভারত সফর শেষে সুস্থ দেহে দেশে ফিরেছেন।

গত ৩ জুলাই ২০২৬ তিনি সফলভাবে ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভারত সফরকালে তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বেহালা সত্যনন্দ মহাথের বিহার, চাকলা ও বেরাচাঁপাসহ বিভিন্ন স্থানে পাল্টা কীর্তন ও বুদ্ধ কীর্তন পরিবেশন করে ভক্ত-শ্রোতাদের হৃদয় জয় করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাঁর সুরেলা কণ্ঠ, আধ্যাত্মিক পরিবেশনা ও মনোমুগ্ধকর উপস্থাপনা ভারতীয় ভক্তদের কাছেও ব্যাপক প্রশংসা অর্জন করে।দীর্ঘদিন  পর জনপ্রিয় এই শিল্পীর দেশে ফেরার খবরে রাউজানসহ বিভিন্ন এলাকার সংগীতপ্রেমী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের সাড়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা দিচ্ছেন অসংখ্য অনুরাগী।

জানা গেছে, সফর শেষে কিছুদিন বিশ্রাম নিয়ে কবিয়াল রবিশংকর দে রুবেল খুব শিগগিরই আবারও তাঁর চিরচেনা মঞ্চে, চেনা ছন্দে এবং নতুন উদ্যমে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হবেন। তাঁর নতুন পরিবেশনার অপেক্ষায় রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্ত ও সংস্কৃতিপ্রেমীরা।

এদিকে শিল্পীর আগামী দিনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আয়োজন ও উৎসবে অংশগ্রহণের সময়সূচি জানতে এবং সরাসরি অনুষ্ঠান বুকিংয়ের জন্য আগ্রহী আয়োজকদের যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সরাসরি বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ:
📞 +৮৮০১৮৮২৮২৪৭২৩
সবশেষে শিল্পীর পক্ষ থেকে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে,
“খুব শিগগিরই চেনা মঞ্চে, চেনা ছন্দে আপনাদের সবার সঙ্গে আবারও দেখা হবে।”

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী

কুমিল্লা দেবিদ্বারে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম বেপারী

কালের সাক্ষী নাসিরনগর- হরিপুর জমিদার বাড়ি, পর্যটকের ভীড়ে সরগরম

চুক্তি সইয়ের পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধ ফের শুরু হতে পারে’

ভাড়া বাসায় মিলল নার্সের ঝুলন্ত মরদেহ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

ঢাকার আশপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

‎নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

খাদ্যগুদামে চাল-গমের হিসাবে গরমিল, সাময়িক বরখাস্ত ২ কর্মকর্তা

নাসিরনগরে শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং সিজন -৪ এর শুভ উদ্বোধন