Daily Samadhan
Tuesday , 7 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 7, 2026 8:26 pm

বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আশা করছি- আগস্টের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, রূপপুর প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হয়েছে। ফলে প্রকল্পটি দ্রুত চালু করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

ফকির মাহবুব আনাম বলেন, সব ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে পারবো, ইনশাআল্লাহ। এটি অত্যন্ত বড় একটি প্রকল্প। রাশিয়ার বিজ্ঞানীরা আমাদের বিজ্ঞানীদের সঙ্গে দিন-রাত কাজ করছেন। এখন পর্যন্ত সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আল্লাহ চাইলে আগস্টের শেষেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে পাবনার রূপপুরে গত মে মাসে প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ২০২৮ সাল থেকে প্রকল্পের মূল ঋণ পরিশোধ শুরু হবে। বর্তমানে শুধু সুদ পরিশোধ করা হচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করা গুরুত্বপূর্ণ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ধামইরহাটে মাছের জালে উঠে এলো দুই শিশুর মরদেহ

নারায়ণগঞ্জে যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৮ জনকে অব্যাহতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সাথে যুদ্ধে যাওয়া উচিত হয়নি

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করলেন এমপি খোকন

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই : তথ্য উপদেষ্টা

রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী