Daily Samadhan
Tuesday , 7 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 7, 2026 8:33 pm

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে এসব সংশোধনী সেবা মাঠপর্যায়ের নির্বাচন অফিস থেকে গ্রহণ করতে হবে। সোমবার (৬ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ইসির কর্মকর্তারা।

আদেশে জানানো হয়েছে, শুধুমাত্র মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি সব ধরনের সংশোধন কার্যক্রম ইটিআই ভবন থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’—এই ছয়টি ক্যাটাগরির সেবা কার্যক্রম স্থগিত থাকবে। এ ছাড়া অনলাইনে আবেদনযোগ্য কোনো আবেদন এখন থেকে হার্ডকপি আকারে গ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব সংশোধনী আবেদন এখন থেকে বিভিন্ন স্তরের মাঠ কর্মকর্তারা নিষ্পত্তি করবেন। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির আবেদন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘ক’ ক্যাটাগরির আবেদন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার এখতিয়ারভুক্ত হবে।

অন্যদিকে, জেলা পর্যায়ে ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে। এ ছাড়া আঞ্চলিক পর্যায়ে ‘গ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।

উল্লেখ্য, এতদিন ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির সংশোধন আবেদনগুলো ইটিআই ভবন থেকেই জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছিল। কমিশনের নতুন এই সিদ্ধান্তের ফলে সেবাগ্রহীতাদের এখন থেকে নিজ নিজ এলাকার নির্বাচন অফিসে গিয়েই প্রয়োজনীয় কাজ সারতে হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ রাউজানে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার প্রস্তুতি সম্পন্ন

লিফট রেখে ৬ তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী

নাসিরনগরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব, বিক্রি হচ্ছে দেদারসে

খামেনির জানাজায় ৭০ দেশের প্রতিনিধি, হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা ইরানের

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সঢিবের ব্যাংক একাউন্ট ফ্রিজ

হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে

কক্সবাজারের পাতুয়ারটেকের টুপ টুপ রিসোর্টে আগুন, নিহত ৬

পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি, একজন সংযুক্ত

বগুড়া-সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসায় জাতিসংঘ