
রাজধানীর হাতিরঝিল লেক থেকে মো.আজিম উদ্দিন(৬৫)নামে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(০৮ জুলাই)সকাল ৮টার দিকে হাতিরঝিল রেইনবো ক্রসিং সংলগ্ন ১নম্বর ব্রিজের পাশে লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নাজমুল ইসলাম অভি জানান, সকালে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে
হাতিরঝিল রেইনবো ক্রসিং সংলগ্ন ১নম্বর ব্রিজের পাশে লেক থেকে লাশটি উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ কলেজ মর্গে বেলা বারোটার দিকে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ডিউটিরত আনসার বাহিনীর সদস্যরা লেকের পানিতে মরদেহ ভাসতে দেখে পরে থানায় খবর দেয়। পরে হাতিরঝিল থানার পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি।আমাদের প্রাথমিকভাবে ধারণা করছি পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত আজিম উদ্দিনের বাসা পশ্চিম রামপুরা উলন রোডের ৩০৬ শিমুল বাগ এলাকার মো: কফিল উদ্দিনের ছেলে।


















