Daily Samadhan
Monday , 13 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের পথে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 13, 2026 11:00 am

বৃক্ষরোপণসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর ৬টার পর রাজধানীর গুলশানের সরকারি বাসভবন থেকে তিনি যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বরিশালে বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। নির্ধারিত কার্যক্রম শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরকারি সূচি অনুযায়ী, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের তীরে বৃক্ষরোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। পরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর হওয়ায় স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গত কয়েক দিন ধরেই বিএনপির নেতা-কর্মীরা নগরজুড়ে আনন্দ মিছিল, সমাবেশ ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাকে স্বাগত জানান।

রোববার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে নগরীর সদর রোডে সমবেত হন। স্লোগান ও র‍্যালির মধ্য দিয়ে তারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয় নেতাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বরিশালের উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।

এদিন সকালে জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে অশ্বিনীকুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগেও নগরীতে পৃথক র‍্যালি অনুষ্ঠিত হয়।

দুপুরে জেলা দক্ষিণ বিএনপির আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল হোসেন এমপি। এতে সদস্যসচিব আবুল কালাম শাহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সরওয়ারের নেতৃত্বে বের হওয়া আরেকটি মিছিলে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির বহু নেতা-কর্মী অংশ নেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার স্বার্থে সফর উপলক্ষে সব ধরনের ব্যানার, ফেস্টুন ও তোরণ স্থাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ

দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

বিশ্বকাপে মহারণ শুধু আর্জেন্টিনা-স্পেনের নয়, লড়াই গুরু-শিষ্যেরও

স্টেডিয়ামেই আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের মারামারি!

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধার,বাসে ভাড়া নেয়ার সময় টাকা দেখে ইসমাইলকে হত্যার পরিকল্পনা

ফ্রান্সে স্কাইডাইভার বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ১১

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে : কৃষিমন্ত্রী