Daily Samadhan
Monday , 13 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 13, 2026 8:48 pm

বিবাহিত নারীর আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষায় বিয়ের তারিখ থেকে যৌক্তিক সময় পর পরিশোধযোগ্য দেনমোহরের মূল্যায়ন, নির্ধারণ ও আদায়ের প্রক্রিয়াসংবলিত নীতিমালা প্রণয়ন কেন করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেন। রুলে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ ধারা অনুযায়ী, বিয়ের তারিখ থেকে যৌক্তিক সময় পর পরিশোধযোগ্য দেনমোহরের মূল্যায়ন, নির্ধারণ, আদায়ের পদ্ধতি ও প্রক্রিয়াবিষয়ক নীতিমালা কেন প্রণয়ন ও জারি করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবাহিত নারীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পরিশোধযোগ্য দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের জন্য একটি বিস্তারিত নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে গত ৫ জুলাই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান ও মাহফুজ বিন ইউসুফ।

শুনানি শেষে আইনজীবী ফাহমিদা আখতার বলেন, বিয়ের সময় অনেক ক্ষেত্রে দেনমোহরের একটি অংশ তাৎক্ষণিক পরিশোধ করা হলেও বাকি অংশ পরিশোধের জন্য পরে নির্ধারণ করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে সেই বিলম্বিত দেনমোহর দীর্ঘ সময় ধরে পরিশোধ করা হয় না এবং বছরের পর বছর আগের নির্ধারিত অঙ্কই বহাল থাকে।

তার মতে, বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন করা হলে বিবাহিত নারীদের আর্থিক অধিকার ও সুরক্ষা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে। এ উদ্দেশ্যেই মুসলিম শরিয়াহ আইন অনুসারে বিলম্বিত দেনমোহর পরিশোধের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

ডিমলায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

লোডশেডিং আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন 

পিরোজপুরে নতুন করে কিছু চাঁদাবাজ ও সন্ত্রাস সৃষ্টি হয়েছে : মাসুদ সাঈদী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে