Daily Samadhan
Monday , 13 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 13, 2026 8:58 pm

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারা শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরিস্থিতি জানানো হলে পরীক্ষাকেন্দ্র পরিবর্তন এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ আশপাশের এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

জলাবদ্ধতার কারণে কেউ নৌকায়, আবার কেউ কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। শিক্ষার্থীদের প্রবেশে সহায়তার জন্য কেন্দ্রের ভেতরেও নৌকার ব্যবস্থা করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র কমিটির সচেতনতামূলক সভা

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

ইয়েমেন সরকারকে সহায়তায় চার কার্গো বিমানে অস্ত্র পাঠাল পাকিস্তান

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

এসএসসি ফল দেখতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী মুগ্ধ, দিশেহারা পরিবার

সংসদে আরও ৫ স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে যারা

১৭ বছরে ব্যাঙের ছাতার মতো হাসপাতাল, এখন সমস্যার কারণ: স্বাস্থ্যমন্ত্রী

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত আসনবিন্যাস প্রকাশ