Daily Samadhan
Monday , 13 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 13, 2026 9:01 pm

চলতি বছরের জুন মাসে দেশে ৫৩০টি সড়ক দুর্ঘটনায় ৪৬২ জন প্রাণ হারিয়েছেন । এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৫০ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, গত ১২ জুলাই স্বাক্ষরিত প্রতিবেদনটি ১৩ জুলাই অনলাইনে প্রকাশ করা হয়। তাদের বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৭১টি দুর্ঘটনায় ১৪৩ জন নিহত এবং ২৬৪ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১০৩ জন নিহত ও ১৭৬ জন আহত হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৪৮টি দুর্ঘটনায় ৪০ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। রাজশাহী বিভাগে ৬৫টি দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ৩৫টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৪৭টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।

জুন মাসের দুর্ঘটনাগুলোতে মোট ৮২৭টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ছিল মোটরকার বা জিপ ২৭টি, বাস বা মিনিবাস ১৫৩টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৭১টি, পিকআপ ৫৫টি, মাইক্রোবাস ১৮টি, অ্যাম্বুলেন্স ৭টি, মোটরসাইকেল ১৩৮টি, ভ্যান ২৩টি, ট্রাক্টর ৬টি, ইজিবাইক ২২টি, ব্যাটারিচালিত রিকশা ২৭টি, অটোরিকশা ৬২টি এবং ১১৮টি অন্যান্য যানবাহন।

যানবাহনভিত্তিক নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১২১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মোটরকার দুর্ঘটনায় বা জিপ ১২ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪৫ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৭১ জন, পিকআপ দুর্ঘটনায় ২৬ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৬ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪ জন, ভ্যান দুর্ঘটনায় ১১ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ২ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১২ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৭ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৪১ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৯৪ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬২ জন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ যেভাবে এলো নজরুলের কলমে

ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

আবাসনসহ নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ প্রতিজ্ঞ:প্রধানমন্ত্রী

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

যশোর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

খামেনির জানাজায় ৭০ দেশের প্রতিনিধি, হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা ইরানের

এবারের চ্যাম্পিয়নস লিগে যত হাইভোল্টেজ ম্যাচ

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছে