Daily Samadhan
Tuesday , 14 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কের টানাপোড়েনে এক ‘পথহারা মন’

প্রতিবেদক
বিনোদন ডেস্ক
July 14, 2026 6:41 pm

দীর্ঘ আট বছর পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটকের নাম ‘পথহারা মন’।

প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও মানুষের আবেগকে কেন্দ্র করে নির্মিত এ নাটকে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেই ভাবনা থেকেই গল্পটি নির্মাণ করা হয়েছে।

জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বৈশাখী টেলিভিশনে প্রচারিত সেই নাটকের পর এবারই আবার একসঙ্গে কাজ করলেন এই নির্মাতা-অভিনেতা জুটি।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তার অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।’

জাহিদ হাসানও জানিয়েছেন, ‘রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবারও তার পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক। আমার অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ।’

গত ১০ জুলাই ঢাকার উত্তরায় শুরু হয়েছে ‘পথহারা মন’-এর শুটিং। মঙ্গলবার (১৪ জুলাই) নাটকটির দৃশ্যধারণ শেষ হওয়ার কথা রয়েছে।

নাটকটির গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘পথহারা মন’।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে কড়াইল বস্তিতে ভয়ংকর মাদক ব্যবসা

ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত

বীরগঞ্জের মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে : এমপি টিপু

নিষেধাজ্ঞা কাটিয়ে দুয়ার খুলছে সুন্দরবন,আতঙ্ক নিয়েই জীবিকায় নামছে জেলেরা,বনের গহীনে তৎপর অসাধু চক্র, অপহরণকারীরা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়কের যানজট নিরসনে তৃতীয় সভা অনুষ্ঠিত

নাসিরনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে  বিপর্যস্ত জনজীবন, বিল নিয়ে ও কারসাজির অভিযোগ

প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা: প্রতিমন্ত্রী

পাক-ভারত উত্তেজনায় সার্কের অন্য দেশেও রাজনৈতিক বিশ্বাস হারিয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী