Daily Samadhan
Wednesday , 15 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে ২জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
July 15, 2026 10:37 am

“মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য” এই স্লোগানে মানব সেবায় নিয়মিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি, ওমান সংগঠনটি। সমিতির উদ্যোগে দুইজন অসহায় রোগীর চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মানবিক এই কর্মসূচি মোহাম্মদ নুরুল ইসলাম-এর সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুন্নবী শাহজাহান-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত মানবিক উদ্যোগের অংশ হিসেবে একজন ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য মোহাম্মদ আবু সাইদ-এর মাধ্যমে ৬৩ ওমানি রিয়াল (বাংলাদেশি প্রায় ২০,০০০ টাকা) প্রদান করা হয়েছে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর মাধ্যমে ৯০ ওমানি রিয়াল (বাংলাদেশি প্রায় ৩০,০০০ টাকা) প্রদান করা হয়েছে।এই মহৎ উদ্যোগ সফল করতে যাঁরা আন্তরিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ রহিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই মানবিক কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (সিআইপি), যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী বাবলু (সিআইপি), ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের সিনিয়র সহ সভাপতি পলাশ চৌধুরী সজল (সিআইপি), ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ স্পোর্টস ক্লাব, ওমানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ ইমরান খান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, মোহাম্মদ শরীফ উদ্দিন, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সোলাইমান সুমন, আহমদ উল্লাহ হাসান, মোহাম্মদ শফিউল আলম। সংগঠনের কর্মকর্তারা বলেন, আল্লাহ তায়ালা সকল দানশীল ব্যক্তির দান কবুল করুন, রোগীদের দ্রুত সুস্থতা দান করুন এবং আমাদের সবাইকে মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

তিস্তা মহা পরিকল্পনা আমার জীবন সংগ্রামের একটি অংশ; ত্রাণ ও দুর্যোগমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

পুরান ঢাকায় তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের

‎নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায়  থানায় মামলা, অভিযুক্ত  কিশোর গ্রেফতার

ড. ইউনূস জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

বাস টার্মিনালে ‘নাশকতার’ পরিকল্পনা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

নেপালে বন্যায় ১১২৭ মৃত্যু, নিখোঁজ প্রায় ৫ হাজার

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা