Daily Samadhan
Thursday , 16 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 16, 2026 6:02 pm

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪:১৮ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহজাহান শিকদার।

তিনি জানান, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শাহজাহান শিকদার আরও জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌবাহিনী এবং কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে যোগ দিয়ে যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরি মো. সাদিককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব সংস্থা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে।

ফায়ার সার্ভিস জানায়, মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তার বাবা আশরাফ শেখ এবং মা লিলি বেগম। তিনি বিবাহিত।

২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন সাদিক। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় পদকেও ভূষিত হয়েছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

এক হাত নেই, তবু গোল্ডেন জিপিএ-৫; ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বাধা

ইনুর রায়ে নাহিদের অসন্তোষ

কুমিল্লা দাউদকান্দিতে এক রাতের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৮

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

লোডশেডিংয়ে বাড়ছে জনরোষ, পুলিশি নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ

প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিলো এবিজি ফাউন্ডেশন

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

দেশে বর্তমানে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে: প্রধানমন্ত্রী