Daily Samadhan
Friday , 17 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 17, 2026 9:08 pm

প্রথমবারের মতো ইরান পূর্ব সিরিয়ায় হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য তুলে ধরেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরানশাহর শহরে ইরানি সেনাদের নিহত হওয়ার সরাসরি জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে, হামলাটি আল-তানফ ঘাঁটির কাছাকাছি এলাকায় চালানো হয়। তবে ঘাঁটিটিতে সরাসরি হামলা করা হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ হামলায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে দামেস্ক পরিস্থিতি থেকে দূরে থাকার চেষ্টা করছে। গত মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রকাশ্যে বলেছিলেন, তার দেশ চলমান সংঘাতের তীব্রতা থেকে দূরে থাকতে চায়।

লন্ডনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, সিরিয়া এই সংঘাতের বাইরে থাকবে, যদি না দেশটি সরাসরি হামলার শিকার হয় বা কোনো পক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এদিকে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তবে লোহিত সাগরের মধ্য দিয়ে তেল সরবরাহের পথ অবরোধে ইয়েমেনের হুথিদের প্রস্তুত থাকতে বলেছে ইরান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব আল হাসান

মাতারবাড়ী মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে হানিফ-পালকি বাসের সংঘর্ষ, নিহত ৩

ডিমলায় শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: ৩ শিক্ষিকা ও ২ চালক আহত

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন