Daily Samadhan
Friday , 17 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাক বাহিনীর গুলিতে বেলুচিস্তানে নিহত ২, শিশুসহ আহত ১১

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 17, 2026 9:36 pm

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলার খাদকুচা এলাকায় পাকিস্তানি বাহিনীর গুলিতে দুইজন নিহত এবং চার শিশুসহ অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পাকিস্তানি বাহিনীর একটি সামরিক কনভয়ের ওপর হামলার পর ওই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের দাবি, উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় সশস্ত্র ব্যক্তি ও পাকিস্তানি সামরিক সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় পাকিস্তানি বাহিনীর নির্বিচার গুলিতে পাশের একটি ফলের বাগানে কর্মরত বুগতি উপজাতির দুই সদস্য নিহত হন। এ সময় আরও কয়েকজন আহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ডেরা বুগতির পীর কোহ এলাকার বাসিন্দা হায়রান নোথানি বুগতির ছেলে হাদায়। দ্বিতীয় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজন বুগতি উপজাতির শালওয়ানি শাখার সদস্য বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ঘটনায় চার শিশুসহ মোট ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কোয়েটায় স্থানান্তর করা হয়েছে।

এর আগে একই দিনে মাস্তুং এলাকায় পাকিস্তানি বাহিনীর একটি বড় সামরিক কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটে। তবে ওই হামলায় সামরিক বাহিনীর হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে দাবি করেছে, এতে পাকিস্তানি বাহিনীর ৪৫ জন সদস্য নিহত হয়েছেন এবং এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে। তবে এই দাবিরও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র : বেলুচিস্তান পোস্ট

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

রৌমারীতে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড ও নির্দেশনা প্রদান

প্রকাশ্যে এসেই খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন বিপ্লবী গার্ডের প্রধান

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের ম্যাচে যত রেকর্ড

দীর্ঘ আট বছর পর ঢামেক ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি রায়হান আহ্বায়ক ও মিশকাত সদস্য সচিব

হোসেনি দালানের তাজিয়া মিছিলে মানুষের ঢল

চলছে আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজার জোর প্রস্তুতি

জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের ভাই সুফল গ্রেফতার

তেজগাঁও রেলগেটে এলাকায় এক ব্যক্তি বাঁচাও বাঁচাও বলে শেষ রক্ষা হলো না চলে গেলেন না ফেরার দেশে