Daily Samadhan
Friday , 24 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 24, 2026 6:35 pm

বঙ্গভবন, ঢাকা, ২৪ জুলাই ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে আজ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন।

স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরিত পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, “আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় Autonomic Neuropathy নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও লিখেন “এমতাবস্থায়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

স্বাক্ষরিত/-
মো. সরওয়ার আলম
মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালির ‘গোপন নৌপথ’ চালু করল যুক্তরাষ্ট্র! প্রতিদিন বের করা হচ্ছে এক কোটি ব্যারেল তেল

পল্লবীতে সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণ: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পের পাশে এবার হাল্যান্ড

লম্বা ছুটির সুযোগ আসছে সরকারি অফিসে, সুখবর আছে বেসরকারিতেও

রাজধানীতে পুলিশের অভিযানে ৪৩২ অপরাধী গ্রেফতার

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভীক’ উদ্বোধন

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা

প্রয়াত নির্মল পালিতের স্মৃতিচারণ ও স্মরণসভা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

কারাগারে বাড়ছে বন্দি-ধারণক্ষমতার চেয়েও বেশি, মৃত্যু গুলো রহস্যজনক