Daily Samadhan
Saturday , 25 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 25, 2026 8:44 am

সংরক্ষিত ছবি

রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি সংবিধান রক্ষা করেছি, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছি ২০২৪ সালের ৫ আগস্টের পর।শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর একটি সংবাদ মাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পদত্যাগের কারণ সম্পর্কে সাহাবুদ্দিন বলেন, ‘অসুস্থতাই মেইন। সেটাই তো সত্য। মিডিয়াতে নানান রকম কথা হচ্ছে, এগুলো অপতথ্য; সম্পূর্ণরূপে বেসলেস, ক্রিয়েটেড, কল্পনাপ্রসূত। নিজের মনে যা চাইল মনের মাধুরী মিশিয়ে লিখে দিল, ব্যাস। সেটাকে নিয়ে সকলেই টানাটানি শুরু করে দিলাম। কোন ফোন আসে নাই। এগুলো বাজে কথা।’

বঙ্গভবনে থাকা প্রসঙ্গে তিনি বলেন, আইনি বিধান আছে এক মাস থাকার। সেটা তো কোনো কথা না। এজ-সুন-এজ পসিবল আমি চলে যাব বাসায়। গুলশানের বাসায় উঠব।সদ্য পদত্যাগ করা এ সাবেক রাষ্ট্রপতি বলেন, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছি, ২৪ এর ৫ এর আগস্টের পরে। আমি তো নিজে প্রাউড ফিল করি, যে আমি একটা ক্রাইসিস থেকে, কনস্টিটিউশনটাকে ধরে রাখছি। এবং একটা গভমেন্টও ফর্ম করে দিয়েছি আমি।

সেই গভমেন্ট রাষ্ট্রপতিই ফর্ম করেছে, সাংবিধানিকভাবে এটা শুধু রাষ্ট্রপতিরই ক্ষমতা। সেইভাবে আমি ইন্টারিম গভর্মেন্ট করে দিলাম। ইন্টারিম গভমেন্ট চালিয়ে গেল, ইলেকশন হলো এবং ইলেক্টেড গভমেন্ট এখন দেশ চালাচ্ছে। বলতে গেলে এসব আমারই কৃতিত্ব।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

‎ সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা

চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার

ইয়েমেন সরকারকে সহায়তায় চার কার্গো বিমানে অস্ত্র পাঠাল পাকিস্তান

দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৪৮

শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

রাউজানে পূর্ণিমনী উপলক্ষে আলোচনা সভা, গীতাবিতরণ ও সনাতনী ব্যান্ড সংগীতানুষ্ঠান

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬

এসএসসি-সমমান পরীক্ষায় ফেল পৌনে ৭ লাখ শিক্ষার্থী

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ