Daily Samadhan
Saturday , 25 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাফরুলে দুর্বৃত্তের গুলিতে যুবদলের কর্মী নিহত ও দুইজন গুলিবিদ্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 25, 2026 8:54 am

সংরক্ষিত ছবি

রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর ওপেক্স গার্মেন্টসের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ১ জন নিহত ও ২জন আহত হয়েছেন। নিহত হলেন ইউসুফ আলী (৪৫)কাফরুল থানার যবুদলের কর্মী ও আহতরা হলেন, নালাম সরদার (৪৫), ও মনির হোসেন (৩২)। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে ।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে ১টার দিকে মৃত ঘোষণা করেন । মনির হোসেন ও নালাম সরদার গুলিবিদ্ধ দুজনকে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা মামুন ও সজীব জানান, রাত এগারোটার দিকে মিরপুর -১৩, ই- ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্তকারী এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ৩ জন গুলিবিদ্ধ হন পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে একজন মারা যান ও দুজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহত ইউসুফ আলীর গ্রামে বাড়ি, বরিশাল জেলার উজিরপুর থানা শাকরাল এলাকার মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে কাফরুল এলাকায় থাকতেন। আহত মনিরের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার মালেক শিকদারের ছেলে, বাম পায়ে গুলিবৃদ্ধ হয়েছে, পেশায় ফুটপাতে কাপড় ব্যবসায়ী। ও
নালাম সরদারে গ্রামের বাড়ি, পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলাবালিয়া এলাকার ইয়াসিন সরদারের ছেলে । তার মাথার ডান পাশে গুলিবিদ্ধ, পেশায় ফুটপাতে কাঁচামাল ব্যবসায়ী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান মিরপুর এলাকা থেকে তিনজন গুলিবৃদ্ধ হয়ে ঢামেকে এসেছে। তাদের মধ্যে ইউসুফ আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও মনিরের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে ও নালাম সরদারে মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে অবস্থা আশঙ্কাজনক । বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে। বাহক মামুন
০১৭২৪০১৭৮৪৪ ও সজীব ০১৩৩১৫৩১১৯৬

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

​এসএসসিতে শ্রাবন্তির অভাবনীয় সাফল্য

নাগরিকদের স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস, জানতে পারেননি দায়িত্বপ্রাপ্তরা

বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে মাধ্যমিক শিক্ষার্থীদের সাথে মাননীয় সংসদ সদস্য এবং নওগাঁ জেলার পুলিশ সুপারের মতবিনিময় সভা

আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির

জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়ার আশ্বাস সংস্কৃতিমন্ত্রীর