Daily Samadhan
Saturday , 25 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ইয়াবা সহ নারী আটক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 25, 2026 7:56 pm

নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হরিপুর ইউনিয়নের পশ্চিম নরহা গ্রামের চঞ্চল ফকিরের দোকানের সামনে থেকে ১০৭পিস ইয়াবা সহ নারী আটক।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের পশ্চিম নরহা গ্রামে শুক্রবার ২৪ জুলাই রাত ১০ ঘটিকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্য ঘোরাঘুরি করলে স্থানীয় জনতা সন্দেহ জনক অবস্থায় মাজেদা বেগম(৪৫) কে আটক করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সুত্রে জানাযায়, ২৪ জুলাই দিবাগত রাত ১১ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মাজেদা বেগমকে (৪৫) ১০৭পিস ইয়াবা সহ পশ্চিম নরহা জনতার হাতে আটক হয়।

পশ্চিম নরহা চঞ্চল ফকিরের দোকানের সামনে সন্দেহ জনক ঘোরাঘুরি করতে দেখে উপস্থিত জনতা মাজেদা বেগম ৪৫ কে আটক করে এবং তার শরীরে তল্লাশি চালিয়ে ১০৭ পিসের অধিক ইয়াবা পাওয়া যায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃত নারী পুর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের বাসিন্দা ও মধ্য নরহা গ্রামের মোঃ আনার মিয়ার স্ত্রী বলে জানাগেছে।

পরে নাসিরনগর থানা পুলিশকে খবর দিলে এস আই সুমন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্স সহ  চঞ্চল ফকিরের  দোকানের সামনে থেকে আটককৃত নারীকে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে জানতে চাইলে  নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহিনুল ইসলাম জানান ওই মহিলার বিরোদ্ধে নাসিরনগর থানার মামলা নং-১৮, তারিখ-২৫/০৭/২০২৬ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন আসে যায়,বাঁশের সাঁকো আর বদলায় না

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক মোস্তফা কামাল

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা নজরুল: প্রধানমন্ত্রী

লাইফ সাপোর্টে থাকা যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলের খোঁজখবর নিতে হাসপাতালে এস এ সিদ্দিক সাজু

ঢাকায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম

রাজারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

এমবাপ্পের পর ডেম্বেলের গোল, ব্যবধান বাড়ালো ফ্রান্সের

ঝিনাইদহে ফরেস্টার জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

বীরগঞ্জের মেধাবী শিক্ষার্থী মনিরার স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা