Daily Samadhan
Tuesday , 28 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সশস্ত্র হামলা, নিহত ১

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 28, 2026 11:56 am

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন।সোমবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় জানিয়েছে, ঘটনাটি ছিল ‘সরাসরি হামলা’।

গুলিতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত দুজনই পুরুষ এবং তাদের বয়স ৩৯ বছর।নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, হামলাকারী গুলি চালানোর পরপরই মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাটি ঘটেছে মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে। ঔপনিবেশিক আমলের ভবনঘেরা এ এলাকাটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য পরিচিত।

মেক্সিকোতে মাদক পাচারকারী চক্রের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে গোলাগুলি ও হতাহতের ঘটনা নিয়মিত ঘটে। তবে রাজধানীর কেন্দ্রস্থলে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকায় এ ধরনের হামলা তুলনামূলকভাবে বিরল।

যদিও মেক্সিকো সিটিতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

সূত্র: এএফপি

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মালিক-শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা

পিরোজপুরে নতুন করে কিছু চাঁদাবাজ ও সন্ত্রাস সৃষ্টি হয়েছে : মাসুদ সাঈদী

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কল্যাণ ট্রাস্ট থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ-সুবিধা দেওয়ার সুপারিশ

ডব্লিউ এইচওর ‘অনির্দিষ্টকালের ছুটি’ প্রসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি পুতুলের

এমপির ভিডিও ভাইরাল: সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

শেষ হলো পে স্কেল বাস্তবায়নের কৌশল নির্ধারণে কমিটির বৈঠক

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক