Daily Samadhan
Wednesday , 5 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 5, 2026 1:48 pm

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বহিষ্কৃত ও বিতর্কিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিনকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে।

এদিকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে এর প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ফেসবুকে জানিয়েছেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার করা মামলায় বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা থেকে সালাউদ্দীন তানভীরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সারজিস আলম অভিযোগ করেন, দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার পরও বিএনপি ও পুলিশ ‘ক্ষমতা দেখিয়েছে’। পোস্টে তিনি লেখেন, হবিগঞ্জ ও সিলেটে সম্প্রতি সংঘটিত হামলার প্রসঙ্গ টেনে সালাউদ্দীন তানভীর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট দিয়েছিলেন। পরে দলের পক্ষ থেকে আপত্তি জানানো হলে তিনি পোস্টটি মুছে ফেলেন। পাশাপাশি ফেসবুকে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান।

সারজিস আলম লেখেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল। সেটা লেখা উচিত হয়নি বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল। পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেয়া হলো। এত কিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল!’

বিএনপির বর্তমান আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজ ক্ষমতার পালাবদলের পর তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।’এ ছাড়া সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি।

গত শুক্রবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গেল ২২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী

জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু

জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ সাবেক বিচারপতি, আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন দলের নেতাকর্মীসহ ৬৫০ জনের যোগদান

হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে

ডেইলি স্টারে হামলা: আনোয়ার ২ দিনের রিমান্ডে

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ সন্তানের জননীর