Daily Samadhan
Friday , 7 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে : আইনমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 7, 2026 5:07 pm

ঝিনাইদহের শৈলকুপায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, মাদকবিরোধী অবস্থান এবং রাজনৈতিক সহনশীলতার বার্তা দিয়েছেন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন, আইন সবার জন্য সমান। বিগত সরকারের সময়ে সংঘটিত খুন, গুম ও নির্যাতনের বিচার হবে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকেও আইনের মুখোমুখি হতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টায় ‘আগামীর শৈলকুপা’ ব্যানারে আয়োজিত মতবিনিময় সভার মাধ্যমে তার দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে একই মঞ্চে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় দেশবরেণ্য চিত্রশিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব, পাপেট শিল্পের পথিকৃৎ এবং শৈলকুপার কৃতিসন্তান, কবি গোলাম মোস্তফার পুত্র মুস্তাফা মনোয়ারের শোক ও স্মরণসভা। সভায় তাঁর বর্ণাঢ্য কর্মজীবন, শিল্পসাধনা ও সাংস্কৃতিক অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।

বিকেলে ‘আগামীর শৈলকুপা’ ব্যানারে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিক বিন হাসান (পিপিএম-সেবা) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন পুলিশের সাবেক আইজিপি শাহাবুদ্দিন খান।

কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, পুরস্কার ও ফলজ গাছের চারা তুলে দিয়ে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। তারাই হবে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর।

বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আজ আমরা একটি মুক্ত ও স্বাধীন জীবনে পদার্পণ করেছি। সবাই রাজনৈতিকভাবে সচেতন হবেন, তবে সবাইকে রাজনীতি করতেই হবে—এমন নয়। সমাজের প্রতিটি বিষয়কে রাজনৈতিক রঙে দেখতে চাই না।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, শৈলকুপায় মাদকের কোনো স্থান নেই। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

কৃষকের স্বার্থ রক্ষায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, শৈলকুপার ধান-পাটের বাজারে দীর্ঘদিন ধরে ৪২ কেজিতে এক মণ হিসেবে কেনাবেচার যে অনিয়ম চলছিল, আমরা তা বন্ধ করেছি। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সবসময় কাজ করছে।

উন্নয়ন প্রসঙ্গে তিনি ঘোষণা দেন, শৈলকুপায় প্রবেশপথে অবস্থিত পুরোনো জরাজীর্ণ সেতুর পাশেই একটি নতুন সেতু নির্মাণ করা হবে, যা এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে।

রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, সবার বিএনপি করার প্রয়োজন নেই। বিচার বিভাগ স্বাধীন, আইন সবার জন্য সমান। বিগত সরকারের সময়ে সংঘটিত খুন, গুম ও নির্যাতনের বিচার হবে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকেও আইনের মুখোমুখি হতে হবে।

বিকেল ৩টায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার প্রসার আরও বাড়াতে হবে।

দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শৈলকুপা। উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ে দিনটি উপজেলাবাসীর জন্য এক তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জেন-জির ক্ষোভ সামলাতে নতুন ২ কৌশল বিজেপির

মানবতাবিরোধী অপরাধ কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

শপথ নেওয়া নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে

তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের মারামারি; সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক পেটাল ছাত্রদল নেতারা

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ অবস্থায় আটক ২

মুক্তি পেয়েছে বিজয় পুত্রর প্রথম চলচ্চিত্র ‘সিগমা’, কত আয় করল

ইরানজুড়ে ব্যাপক বিস্ফোরণ,‘আমেরিকার হামলায় ইরানের ৮ সেনা নিহত,আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি

বিয়ের আড়ালে পাচারের শঙ্কা: ৫ বছরে চীনে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী