Daily Samadhan
Saturday , 8 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে সব শর্ত মানতে হবে, তবেই খুলবে হরমুজ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 8, 2026 9:25 pm

যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে এ বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলে দাবি তাদের।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নির্ধারিত ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’ রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মোহেবি বলেন, ‘আমাদের কাছে হরমুজ প্রণালি শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়, বরং এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তির একটি উপাদান।’

তিনি জানান, গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথ খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত ‘পুরোপুরি মেনে নিতে হবে’ এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্ত মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি অবশ্যই খুলে দেওয়া হবে।’

এর মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি যে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার ওপর নির্ভর করছে, সে বার্তাই দিল তেহরান।

একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান হবে—এমন ধারণাও নাকচ করেছে আইআরজিসি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

ভবিষ্যতে যেন জ্বালানি সংকট না হয়, সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে

শতভাগ বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন

প্রয়াত নির্মল পালিতের স্মৃতিচারণ ও স্মরণসভা

জাতীয় সংসদের হুইপ দুলুকে গুলির চেষ্টা, নাটোরে যুবক আটক

রাউজানে হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ

জাতীয় সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ

নাসিরনগরে স্থানীয় এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন

সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬