Daily Samadhan
Sunday , 9 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস আলী গুম: বিমানের উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 9, 2026 9:04 pm

বহুল আলোচিত বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে গুম ও খুনের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি নিয়ে রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এর আগে ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এরপর ২৬ জুলাই রাতে বাসা থেকে তাকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্ত ও সাক্ষীর জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় উইং কমান্ডার সাইফুরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত ল্যাফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ এই ঘটনায় অন্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মিরপুর-১ ও ১০: কোথাও স্বস্তি, কোথাও দখলের রাজত্ব!

ডেইলি স্টারে হামলা: আনোয়ার ২ দিনের রিমান্ডে

উন্নয়ন প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার

পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি, একজন সংযুক্ত

কুমিল্লা নগরীর কাটাবিলে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ

নাসিরনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালুর অনুমোদনে প্রশংসায় ভাসছেন এমপি এম এ হান্নান

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই, ভোটের দিনই গেজেট: সিইসি

আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক