Daily Samadhan
Tuesday , 11 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ

প্রতিবেদক
এ কে পলাশ
August 11, 2026 8:17 pm

দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের কাছ থেকে তিনি শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও বিভিন্ন ক্যাটাগরিতে ১২টি অর্থ পুরস্কার গ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে দাউদকান্দি মডেল থানার কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, এই অর্জন তাঁর একার নয়; দাউদকান্দি মডেল থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দাউদকান্দি মডেল থানার কর্মকর্তা ও সদস্যরা মনে করছেন, এ স্বীকৃতি তাঁদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

পর্যটন খাতের টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

শপথ নেওয়া নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বিশ্বকাপে আফ্রিকার দেশগুলোর ‘আতঙ্ক’ ব্রাজিল

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সীমান্ত এলাকায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন হচ্ছে

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে ৬ জন নিহত

সবুজের বুকে গোলাপি আভা ছড়াচ্ছে সোনাকান্তের পদ্মরাজ্য