Daily Samadhan
Wednesday , 12 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে চট্টগ্রামে বসছে বডিবিল্ডিংয়ের মহাযজ্ঞ।আন্তর্জাতিক বিচারক, নতুন ক্যাটাগরি ও ‘সেলিব্রেশন নাইট’—জমকালো আয়োজনে ‘মি. চট্টগ্রাম ২.০’

প্রতিবেদক
চট্টগ্রাম প্রতিনিধি
August 12, 2026 1:12 pm

শরীরগঠন ক্রীড়ার অন্যতম বড় আয়োজন ‘মি. চট্টগ্রাম ২.০ বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৬’ ঘিরে চট্টগ্রামে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামী ২ ও ৩ ডিসেম্বর চট্টগ্রামের অভিজাত রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর মোহনা হলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের বডিবিল্ডারদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এবারের আসরে নিয়মিত ক্যাটাগরির পাশাপাশি যুক্ত হচ্ছে ক্লাসিক ফিজিক, মেনস ফিট মডেল ও ওমেন্স ফিট মডেল। চট্টগ্রামের স্থানীয় প্রতিভাবান ও উদীয়মান বডিবিল্ডারদের জন্য বিশেষভাবে থাকছে ‘ইমার্জিং মি. চট্টগ্রাম’ ক্যাটাগরি। আয়োজকদের মতে, নতুন প্রতিভাদের বড় মঞ্চে নিজেদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ করে দেওয়াই এই বিশেষ ক্যাটাগরির অন্যতম উদ্দেশ্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিচারকের উপস্থিতিতে হবে বিচারিক কার্যক্রম, এবারের প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হচ্ছে বিচারিক কার্যক্রমে আন্তর্জাতিক বিচারক সংযুক্তি। স্থানীয় অভিজ্ঞ বিচারকদের পাশাপাশি দেশের বাইরে থেকে আন্তর্জাতিক পর্যায়ের বিচারককে সম্পৃক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক বিচারকের অংশগ্রহণের ফলে প্রতিযোগিতার বিচারিক মান, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাংলাদেশের বডিবিল্ডিং অঙ্গনের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের একটি কার্যকর সংযোগও তৈরি হবে।

থাকছে আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কার, ট্রফি, মেডেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা। প্রতিটি ক্যাটাগরির সেরা প্রতিযোগীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করতেও থাকছে বিশেষ আয়োজন।আয়োজকরা মনে করছেন, পুরস্কারের পাশাপাশি আন্তর্জাতিক মানের বিচারিক প্রক্রিয়া ও আধুনিক আয়োজন এবারের প্রতিযোগিতাকে প্রতিযোগীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।

প্রতিযোগিতার পর ‘সেলিব্রেশন নাইট’ ‘মি. চট্টগ্রাম ২.০’-এর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘সেলিব্রেশন নাইট’। প্রতিযোগিতার তৃতীয় দিনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রতিটি ক্যাটাগরির শীর্ষ তিন প্রতিযোগী, স্পনসর প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এই আয়োজনের মাধ্যমে প্রতিযোগীদের সাফল্য উদযাপনের পাশাপাশি দেশের বডিবিল্ডিং ও ফিটনেস অঙ্গনের সঙ্গে করপোরেট ও সামাজিক বিভিন্ন মহলের একটি সুন্দর যোগাযোগ তৈরি করা হবে।

বাড়ছে প্রতিযোগীদের আগ্রহ আয়োজকদের ধারণা, নতুন ক্যাটাগরি, আন্তর্জাতিক বিচারক, আকর্ষণীয় পুরস্কার এবং ব্যতিক্রমী আয়োজনের কারণে এবারের ‘মি. চট্টগ্রাম ২.০’-তে বিপুলসংখ্যক প্রতিযোগী অংশ নেবেন। দেশের বিভিন্ন জেলা থেকে অভিজ্ঞ ও উদীয়মান বডিবিল্ডারদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি হয়ে উঠতে পারে বছরের অন্যতম আলোচিত শরীরগঠন প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, শুধু একটি প্রতিযোগিতা নয়—‘মি. চট্টগ্রাম ২.০’কে দেশের বডিবিল্ডিং, ফিটনেস ও স্পোর্টস কালচারের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

৫ সহপাঠী মিলে শিক্ষার্থীকে হত্যা করে দুর্ঘটনার নাটক, গ্রেপ্তার ২

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

নতুন ধারা বাংলাদেশের শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ জন কারাগারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য তিন সুখবর

কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ