Daily Samadhan
Wednesday , 12 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ধারিত এলাকার বাইরে হকাররা বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 12, 2026 9:36 pm

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, এখন থেকে রেজিস্ট্রেশন ছাড়া এবং নির্ধারিত এলাকার বাইরে কোন হকার ব্যবসা করতে পারবে না। রাস্তার ওপর যত্রতত্র হকার বসতে দেওয়া হবে না।

বুধবার (১২ আগস্ট) ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, প্রশস্ত ফুটপাতের কিছু অংশে তাদের বসার সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট এবং অফিস সময়ের পর মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। এসব নির্ধারিত স্থানে হকারদের জন্য টয়লেট ও পরিচ্ছন্নতা সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, নগরের সমস্যা তুলে ধরার পাশাপাশি নাগরিকদের দায়িত্ব সম্পর্কেও গণমাধ্যমকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। সিটি করপোরেশনের সমালোচনাকে আমি কখনোই নেতিবাচকভাবে দেখি না।

নাগরিকদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, ‘ঢাকা শহরের সমস্যা শুধু প্রশাসক বা সরকারের একার নয়। নগরের বাসিন্দা হিসেবে সবাইকে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। জনগণ, গণমাধ্যম ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে আগামী দুই বছরে ঢাকা শহরের চেহারা পাল্টে দেওয়া সম্ভব।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কায় দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা, চলছে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও সন্দেহভাজনদের ওপর নজরদারি

কে হচ্ছেন রাষ্ট্রপতি

পারিবারিক সহিংসতায় দেশজুড়ে বাড়ছে উদ্বেগ,ছয় মাসে খুন ৩ শতাধিক নারী

পুরান ঢাকায় তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

১১ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়ালো

সখিপুরে নিখোঁজের দুইদিন পর নিজ বাসার পাশের ডোবা থেকে এক বিধবা নারীর লা-শ উদ্ধার

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পর্যটকবাহী বাস, আহত ১৫

পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান