Daily Samadhan
Thursday , 13 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফরঃ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
August 13, 2026 8:07 pm

কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারী উপজেলায় দিনব্যাপী ব্যস্ততম সরকারি সফর ও পরিদর্শন কর্মসূচি সম্পন্ন করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সফরকালে তিনি বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন, জনসচেতনতামূলক সভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০:০০ টায় কুড়িগ্রাম থেকে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে সকাল ১০:৪৫ টায় তিনি প্রথমে ভূরুঙ্গামারী থানা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সকালে তিলাই ইউনিয়নে ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান এবং শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস করার লক্ষ্যে অভিভাবকদের সাথে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরপর তিলাই ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার অবলোকন করেন। একই স্থানে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধ বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তিনি যান হামিদা খানম উচ্চ বিদ্যালয় এলাকায় এবং সেখানে রাস্তার দুপাশে গাছ রোপন উদ্বোধন করন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমৃত দেব নাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আমিনুল হক তারেক সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

দুপুরের পর পর্যায়ক্রমে তিনি ভূরুঙ্গামারী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় সন্ধা ৬:৩০ টায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় পরিদর্শনের মাধ্যমে তাঁর সফর সমাপ্ত হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে রোজমেরি ডি-কার্লোর দ্বিপাক্ষিক বৈঠক

সাংবাদিক শুভ্রের ওপর একাধিক হামলার অভিযোগ; দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪

বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটরহীন হাসপাতাল গুলোতে দুর্ভোগ চরমে

​রাজারহাটে জমির খুঁটি না থাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহতের অবস্থা আশঙ্কাজনক, বাবার আকুতি

রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী: অর্থমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয় জন নিহত

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-২৫২