Daily Samadhan
Saturday , 15 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাটা জীবন উৎসর্গ করেছিলেন: মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 15, 2026 3:14 pm

বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও দলটির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজের সারাটা জীবন উৎসর্গ করেছিলেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, বিএনপি যে একটি সত্যিকারের দেশ প্রেমিক ও গণতান্ত্রিক দল তার মূল কারিগর বেগম খালেদা জিয়া। তাই আগামী দিনে বিএনপিকে এমন একটি দলে পরিণত করতে হবে যেন সত্যিকার অর্থে দেশকে পরিচালনা করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রিক সাংবিধানিক অধিকার আদায়ের মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন খালেদা জিয়া। তার আপসহীন হওয়ার কারণে আজ বাংলাদেশ নিজস্ব অবস্থানে দাঁড়িয়ে।

নেতাকর্মীদের তিনি বলেন, ক্ষমতায় বিএনপি চলে এসেছে, তার মানে সবকিছু পেয়ে গেছেন—এমন ভাবলে চলবে না। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করে দেশের স্বার্থে সবকিছু বাস্তবায়ন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সফু এবং যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

মহান রবের ডাকে নিঃশব্দে চলে গেলেন সাবেক মন্ত্রী এডভোকেট হারুন অর রশিদ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে

চার দিনব্যাপী শ্যামাপূজা, মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানামযজ্ঞের আয়োজন

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী

রাজারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চট্টগ্রাম বন্দরে চোরা চালানের ২৫০ কনটেইনার গায়েব, গেলো কোথায়?

রাজারহাটের পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় দীর্ঘ ১৭ বছরের ভুল বোঝাবুঝির অবসান: অফিসে যোগদান করলেন আরিফুল ইসলাম