Daily Samadhan
Saturday , 15 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটারায় ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী রিধিকার আত্মহত্যা করেছে

প্রতিবেদক
বিনোদন ডেস্ক
August 15, 2026 11:42 pm

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসায় অভিনেত্রী রিধিকা ওরফে নিলা আক্তার (২৬) গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সকালে কুর্মিটোলা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, রিধিকা অভিনেত্রী বলে জানা গেছে। বিজ্ঞাপন ও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। ভাটারা এলাকায় একটি বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভোরের দিকে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে ওই ভিডিও কলেই তিনি আত্মহত্যা করেন। পরে হাসিবুর রিধিকার বাসায় গিয়ে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসিবুর পুলিশ হেফাজতে আছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হবে। এছাড়া এর সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

নিলা আক্তার তার বাবা-মায়ের দেওয়া নাম। মিডিয়া জগতে এসে তার নাম হয় রিধিকা। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার লিটন মোল্লার মেয়ে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জানা যায়, রিধিকা মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে, এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ‘ডাবল হানিমুন, এবং সুন্দরী।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাঙ্গুনিয়া রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোরশেদ আলম ফারুকী

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

বীরগঞ্জে বাড়ির বারান্দায় শিকলে বাঁধা দুই ভাই, কষ্টে দিন কাটছে পরিবারের

রোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা