Daily Samadhan
Monday , 17 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশনা সরকারি হাসপাতালগুলো পাবে প্রণোদনা বা শাস্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 17, 2026 8:07 pm

সরকারি হাসপাতালের সেবা, কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে প্রতি মাসে ভালো ও দুর্বল কর্মদক্ষতার প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসে সেরা ৫ শতাংশ প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়া হবে। একইভাবে দুর্বল কর্মদক্ষতার ৫ শতাংশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনের সময় কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর তার নির্দেশনার আলোকে সরকারি হাসপাতালগুলোর উপস্থিতি, আর্থিক ব্যবস্থাপনা, সেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব পদক্ষেপ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে অধিদপ্তর থেকে পরিপত্র জারি করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা ও জিও-ফেন্সিং প্রযুক্তি চালু করতে হবে। একই সঙ্গে উপস্থিতির তথ্য বেতন, ছুটি ও পদোন্নতির সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাসপাতালের কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে প্রতি মাসে সেরা ৫ শতাংশ এবং দুর্বল কর্মদক্ষতার ৫ শতাংশ প্রতিষ্ঠান চিহ্নিত করা হবে। সেরা প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার পাশাপাশি দুর্বল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৫ আগস্ট এসব পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার কথা রয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল

বাসাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন’শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই, ভোটের দিনই গেজেট: সিইসি

এমবাপ্পের পর ডেম্বেলের গোল, ব্যবধান বাড়ালো ফ্রান্সের

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা