Daily Samadhan
Tuesday , 18 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যার যা কাজ ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 18, 2026 9:17 pm

সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে। যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় রাজস্ব কর্মকর্তাদের দণ্ডের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সম্মেলনে এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের সকাল সাড়ে ৮টার মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে অধ্যাপক থানজামা লুসাই গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ কার্যক্রম পরিবেশ সুরক্ষায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসির জাহাজ

রাজারহাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর, বিক্রির অপেক্ষায় শিল্পী শ্রী কমল চন্দ্র মোহন্ত-

নাসিরনগরে চাতলপাড় মেঘনার ভাঙ্গনের কবলে দিশেহারা, জনভোগান্তি চরমে

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়াকে হত্যার অভিযোগে মানববন্ধন

আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে: ডা. শফিকুর

নো আর্জেন্টিনা, নো ব্রাজিল: বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ

পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির অনুমতি