Daily Samadhan
Thursday , 11 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে ৭০ পিস ইয়াবাসহ ৮ জন আটক। অনিরাপত্তায় ভুগছেন রোগী ও রোগীর স্বজনরা

প্রতিবেদক
কে এস ইসলাম
June 11, 2026 3:48 pm

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে ৭০ পিস ইয়াবাসহ ৮জন কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় অভিযান চালিয়ে মো. ইয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই সময় সেখানে মাদক সেবনরত অবস্থায় আরও ৭ জনকে আটক করা হয়।মো:ইয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত বলে জানা গেছে।এছাড়া আটক অন্যদের মধ্যে রয়েছেন রবিন (২১), সিফাত আরিফ (২০), ফয়সাল (১৯),তুহিন (১৯), মো. আলমগীর হেসপন (৪০),বিল্লাল (৪৭) এবং মো. সবুজ মিয়া (৪৭)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে জানা যায়,আটক ব্যক্তিদের মধ্যে কেউ হাসপাতালে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন, কেউ হাসপাতালসংলগ্ন এলাকায় অবস্থান করতেন এবং কেউ হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে শাহবাগ থানা পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, ইয়াবাসহ আটক মো. ইয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বেও মাদক-সংক্রান্ত মামলা ছিল বলে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন ভবন থেকে ৭০ পিস ইয়াবাসহ আট জনকে আটক করা হয়েছে।পরে তাদের সবাইকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদ ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীরা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে এ বিষয়ে হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ও উপ-পরিচালক ডাক্তার আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই সম্বন্ধে কিছুই জানেন না।

অথচ হাসপাতাল ঘিরে মাদক ব্যবসায় হরদম-হামেশে চলছে। কিন্তু তারা এবং কর্মকর্তারা ও কর্মচারী নেতারা দেখো না দেখার ভান করে মাসে পর মাস বছরে পর বছর শুধু দেখেই যাচ্ছেন। কোন প্রকার প্রতিবাদ করেন নাই তারা । অভিযোগে আরও জানা গেছে, এ মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা মাদকের টাকা জোগাড় করতে গিয়ে রোগী ও রোগীর স্বজনদের জোরপূর্বক মালামালও টাকা হাতিয়ে নিত তারা। না দিলে পরে মারধর করত মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

৫ লাখ টাকায় ছিনিয়ে নিতে সিএনজি চালককে হত্যা, বাসচালকসহ গ্রেফতার ৩

ভয়ংকর সেই ভাতার মারিতে গড়ে উঠছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিতে চায় ওমান

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়

কুমিল্লা দাউদকান্দিতে এক রাতের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৮

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বিআরটিএ’র মেট্রো-৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে। কর্তৃপক্ষ নীরব, অবৈধভাবে অঢেল সম্পদের মালিক অভিযোগ উঠেছে